২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে ছাদ ধসে নিহত ৩২, আহত ১৪১

দক্ষিণ পোল্যান্ডের একটি প্রদর্শনি হলের ছাদ ধসে রোববার কমপক্ষে ৩২ জনের প্রাণহানি হয়েছে ও আহত হয়েছে আরও ১৪১ জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 10:43 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

উদ্ধার কর্মীরা ফ্লাড লাইটের সাহায্যে বরফ সরানোর চেষ্টা চালাচ্ছে এবং ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেখানে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে এসেছে।

এই ভবন ধসে কমপক্ষে আরও ১০০ লোক আটকা পড়েছে। তারা ইউরোপ এবং পোল্যান্ড থেকে একটি আনন্দ মিছিল নিয়ে  এসেছিল। মৃতরা কোন দেশের তা জানা যায়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যায় আহতদের মধ্যে পাঁচ জন জার্মান, একজন চেচেন এবং একজন বলিভিয়ান রয়েছে।

উদ্ধার কর্মীরা আটকে থাকা মানুষদের জীবিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সেখানে ১০০০ পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং স্থানীয় লোকজন কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ডগ স্কোয়াড নিয়ে আহতদের খুজে বের করার চেষ্টা করছে।