ফিলিস্তিন সেনাবাহিনী গঠনে হামাসের পরিকল্পনা
ফিলিস্তিনের নির্বাসিত হামাস দলের নেতা খালেধ মেশাল বলেছেন, প্রয়োজনে তার সামরিক গ্রুপ ফিলিস্তিনের নতুন সেনাবাহিনী গঠনে প্রস্তুত। সিরিয়া থেকে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সহিংসতার পথ থেকে ফিরে না এলে ফিলিস্তিনের জন্য সাহায্য প্রদান বন্ধ করে দেয়ার বিষয়ে আর্ন্তজাতিক সম্প্রদায়ের হুমকি তিনি প্রত্যাখান করেন।
মেশাল বলেন, হামাসের বিজয়কে আর্ন্তজাতিক সম্প্রদায়কে স্বাভাবিক হিসেবেই গ্রহণ করা উচিত।
তিনি বলেন, আপনারা ইসরাইল রাষ্ট্রের উদ্ভব করে ফিলিস্তিনীদের জন্য অনেক দুর্ভোগ বয়ে এনেছেন।
আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তবে ফিলিস্তিনীদের পছন্দকে আপনাদের অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে।
এদিকে গাজা ও পশ্চিম তীর জুড়ে সশস্ত্র গ্রুপ গুলোর মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, নির্বাচনে হেরে গিয়ে ফাতাহ দলের সমর্থকরা হতাশা থেকে এসব আত্মঘাতি কর্মকান্ড চালাচ্ছে।
রামাল্লায় ফাতাহ দলের বন্দুকধারীরা ফিলিস্তিন পার্লামেন্টর ছাদের উপর থেকে ফাঁকা গুলি ছুড়েছে।
তারা দাবি করছে ফাতাহ দলের প্রধানদের পদত্যাগ করতে হবে।
