লাওস থেকে থাইল্যান্ডের হারিয়ে যাওয়া ২৬টি শিশু উদ্ধার
থাইল্যান্ডের শরণার্থী শিবির থেকে হারিয়ে যাওয়া মং-এর ২৬টি শিশুকে পাশ্ববর্তী দেশ লাওসে পাওয়া গেছে। জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার একথা জানান।
এসব শিশুদের কিভাবে তাদের বাব-মা’র কাছে হস্তান্তর করা যায় সে বিষয়ে থাইল্যান্ড এবং লাওস আলোচনা করছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থার এক মুখপাত্র জানান, থাইল্যান্ডের অভিবাসী শিবির থেকে ২৬টি শিশু কিভাবে হারিয়েছিল সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
