ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার সকালে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক সাত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এ্যামবন শহর থেকে ১৯৫ কিলোমিটার দক্ষিণে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৪২ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল দুই মিনিট।
ভূমিকম্পের সময় এ্যামবন শহরের লোকজন আতঙ্কে তাদের ঘরবাড়ি ছেড়ে ছুটাছুটি শুরু করে।
এ ভূমিকম্পে কোন হতাহত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ভূমিকম্পে সুনামি হওয়ার কোন তাৎক্ষণিক সম্ভাবনা নেই। প্রশান্ত মহাসগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র একথা জানায়।
ইন্দোনেশিয়ার দ্বীপ নিয়াসে ২০০৫ সালে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় এক হাজার মানুষ নিহত হয়।
