২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার বিজয়ী শ্যন পেনের ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু

সান্তা মোনিকা বিচের কাছে কনডোমিনিয়ামে মঙ্গলবার শ্যন পেন-এর ভাই অভিনেতা ক্রিস পেনের মৃতদেহ পাওয়া যায় বলে পুলিশ জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

পুলিশ জানায় চারটার সময় এই ৪০ বছর বয়সী অভিনেতার লাশ পাওয়া যায়। পুলিশের মূখপাত্র লেফটেনেন্ট ফ্যাঙ্ক ফেব্রিগা বলেছেন এটা হত্যাকান্ড কি-না তা বোঝা যাচ্ছেনা ।

শ্যন পেন-এর ব্যক্তিগত প্রচার কর্মকর্তা মারা বুক্সবায়াম এক বার্তায় বলেন “পেনের পরিবার বলেন এই কঠিন সময়ে মিডিয়া তাদের গোপনীয়তা রক্ষা করতে সহযোগীতা করলে তারা খুশি হবেন”।

ফেব্রিগা বলেন, চার তলাবিশিষ্ট কনডোমিনিয়াম বিল্ডিংয়ের কাছে এক ব্যক্তি ক্রিস পেনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়না তদন্ত করা হবে বলে জানান।

ক্রিস পেনের অভিনীত ছবিগুলো হলো, মুলহোল্যান্ড ফলস, রাম্বল ফিস, অল দ্যা রাইট মুভস, ফুটলুজ এবং রাশ আওয়ার।

তার অভিনীত ছবিগুলো তার প্রয়াত পিতা লিও পেন পরিচালনা করেছিলেন।

ক্রিস পেনের শেষ ছবি “দ্যা ডারউইন এ্যাওয়ার্ডস” বুধবার সানডান্স ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হওয়ার কথা ছিল।