২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাকাসে বিশ্ব সামাজিক ফোরাম শুরু

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে ৬০ হাজারেরও বেশি রাজনৈতিক কর্মী ও বিশ্বায়ন বিরোধী মানুষের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিশ্ব সামাজিক ফোরামের বাৎসরিক সভা শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 02:07 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এই সভাকে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়।

ভেনিজুয়েলার সমাজতন্ত্রী প্রেসিডেন্ট হুগো শাভেজ এই ছয়দিনের ফোরামে যোগদান করছেন।

সভার সূচনালগ্নে কারাকাসের রাস্তায় রাস্তায় ৫৪টি দেশের ১০ হাজার লোক যুদ্ধবিরোধী মিছিলে অংশ নেয়।

তারা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিরুদ্ধে নিন্দাসূচক শ্লোগান দিয়ে ইরাকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানায়।

ইরাকে নিহত মার্কিন এক সৈন্যের মা সিন্ডি শিহান সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে শীঘ্রই ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে।

এ সমাবেশে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী এ্যাডোল্ফো পেরেজ এসকুইভেল এবং সাবেক ফরাসী ফার্স্ট লেডি ডেনিয়েলই মিতেঁরসহ প্রমুখ বক্তব্য রাখেন।