মাছের তেল ক্যান্সার প্রতিরোধে সাহায্য নাও করতে পারে
মাছের তেল যাকে হৃদরোগের ঝুঁকি কমানোর ব্যাপারে উপকারী বলে মনে করা হয় তা ক্যান্সার প্রতিরোধে সাহায্য নাও করতে পারে। সাত লক্ষ রোগীর উপর পরিচালিত বিভিন্ন গবেষণা করে এ তথ্য পাওয়া গেছে।
গবেষকরা ৩০ বছরের উর্ধ্বে ৩৮ জন রোগীর উপর পরীক্ষামূলকভাবে গবেষণা করে বলেছেন ওমেগা-৩ ফ্যাটি এসিডের ক্যান্সার প্রতিরোধে কোন ভূমিকা নেই।
অন্য এক গবেষণায় দেখা গেছে, গ্রেটার লস এঞ্জেলসের ভেটিরেনস এফেয়ার হেল্থকেয়ার সিসটেম-এর ডাঃ ক্যাথেরিন ম্যাকলিন এবং গবেষক র্যান্ড ক্রপ বলেছেন আংশিকভাবে কিছু ঝুঁকি আছে স্তন, প্রস্টেট এবং ফুসফুসের ক্যান্সারে।
ম্যাকলিন বলেন, ওমেগা ফ্যাটি এসিড স্বাস্থ্যের অন্যান্য উপকার করলেও ঠিক ক্যান্সারের ঝুঁকি কমায় না।
গবেষকরা এক গবেষণায় প্রকাশ করেছেন যে, খাদ্যাভাস ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একটি পরীক্ষামূলক গবেষণায় ১১ রকমের ক্যান্সারের উপর বিশেষ করে স্তন, কলোন, প্রস্টেট এবং ফুসফুসের টিউমারের উপর মাছের তেলের প্রভাব পর্যালোচনা করা হয়।
ভিন্ন ভিন্ন মাত্রায় খাদ্য হিসেবে মাছের তেল গ্রহণকারী ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে নিরীক্ষায় ৩৮টি গবেষণালব্ধ ফলাফল এতটাই বিপরীতধর্মী যে, সেসব থেকে মাছের তেল ক্যান্সার নিরাময় করে-এমন কোন নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। গবেষণায় যুক্ত না থেকেও হার্ভার্ড ব্রিংহাম এবং উইমেনস্ হসপিটাল-এর ক্রনিক রোগ বিশেষজ্ঞ জুলি বিউরিং এই তথ্য জানান।
বিউরিং বলেন, গবেষণার ফলাফল এমনই যে, আমরা জানিনা এখন কোনটা ঠিক বলে সমর্থন করব।
গবেষণার দায়িত্বে নিয়োজিত ছিল সরকারী হেল্থ কেয়ার রিসার্চ এন্ড কোয়ালিটি নামক প্রতিষ্ঠান। আমেরিকান মেডিকেল এসোসিয়েশন এর জার্নালে গবেষণা পত্রটি ছাপা হয়।
