আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান নেতারা সুদানে সমবেত হচ্ছেন
আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ সোমবার সুদানের রাজধানী খার্তুমে সমবেত হচ্ছেন। এই শীর্ষ সম্মেলনে আগামী বছরের জন্য জন্য সংস্থার চেয়ারম্যান নির্বাচন করা হবে।
চেয়ারম্যান পদের জন্য সুদানই একমাত্র দেশ যে তার সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে সাম্প্রতিক সময়ে সুদানের নাজুক মানবাধিকার পরিস্থিতির জন্য আফ্রিকান ইউনিয়নে দেশটির ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ সম্মেলনে স^শস্ত্র সংঘর্ষ থেকে দূর্ভিক্ষ, রোগ মোকাবেলা এবং অর্থনৈতিক উন্নয়ন ইস্যুতে আলোচনা হতে পারে। শীর্ষ সম্মেলনে সুদানের প্রার্থিতার ব্যাপারে আফ্রিকান দেশগুলো দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে।
একটি শীর্ষ মানবাধিকার সংস্থা বলেছে, দার্ফুর অঞ্চলে গণহত্যা চালানোর জন্য খার্তুমকে যখন দায়ী করা হচ্ছে সেই পরিস্থিতিতে সুদানী প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির যদি আফ্রিকান ইউনিয়নের পরবর্তী চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায়, তবে তা সংকট তৈরী করতে পারে।
উল্লেখ্য, গত তিন বছরে দার্ফুরে দুই লাখ মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে বিশ লাখ মানুষ গৃহহীন হয়েছে।
