শ্রীলংকায় গেরিলা হামলায় তিন সৈন্য নিহত
শ্রীলংকার পূবাঞ্চলীয় দ্বীপাঞ্চলে এ সেনা টহল দলের ওপর সোমবার তামিল টাইগারদের হামলায় অন্তত তিন সৈন্য নিহত ও অপর দুই জন আহত হয়েছে।
টহল দলটি বাটিকালোয়া শহর থেকে তিন মাইল দূরে হামলার শিকার হয়। আমপারা, বাটিকালোয়া ও ত্রিনকোমালীর দায়িত্বরত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রোহান আভেবর্ধনে বলেছেন, তামিল টাইগারই এই হামলাটি করেছে।
হামলাটি এমন এক সময়ে করা হলো যখন শ্রীলংকা ও বিদ্রোহী তামিল টাইগারদের মধ্যে শান্তি আলোচনা শুরু করার জন্য নরওয়ের মধ্যস্থ্যতাকারি এরিক সোলহিম শ্রীলংকায় আসছেন।
