ইরানে হামলার বিরুদ্ধে আল সদ্রের হুশিয়ারি
ইরাকি মিলিশিয়া নেতা মুকতাদা আল সদ্র বলেছে, ইরান অন্যায় ভাবে কারো দ্বারা আক্রান্ত হলে তার ‘আল-মাহাদি আর্মি গ্র“প’ বসে থাকবেনা। ইরানকে তার গ্র“প সর্বাত্মক সহায়তা দেবে।
ইরানের পরমাণু বিষয়ে সিনিয়র আলোচক আলী লারিজানির সঙ্গে রোববার এক আলোচনার সময় আল সদ্র এ কথা বলেন। তিনি বলেন, তার মিলিশিয়া আর্মি গঠিত হয়েছে ইসলামকে রক্ষার জন্য।
আল সদ্র আরো বলেন, মাহাদি আর্মি গ্র“প ইরাকের এবং ইসলামী উম্মার নিরাপত্তার জন্য কাজ করবে। প্রতিবেশী কোন ইসলামী দেশ( তা যদি ইরানও হয়) কারো দ্বারা আক্রান্ত হয় তবে আমরা তাদের সহায়তায় এগিয়ে যাবো।
ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে মার্কিন বাহিনী এই অঞ্চলে আরো কোন ফায়দা হাসিলের চেষ্টা করলে বা ইরানের আনবিক স্থাপনা গুলো আক্রান্ত হলে তবে সে চেষ্টা সহজ হবেনা। আল সদ্রের মন্তব্য সেই ইঙ্গিতই বহন করে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইরাকের তরুন ও শিয়া সমাজের মধ্যে আল সদ্রের এক বিশাল অনুগত বাহিনী রয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তার মিলিশিয়া বাহিনী ২০০৪ সালে দুটি বড় ধরনের হামলা পরিচালনা করে বেশ পরিচিত হয়ে ওঠে। কিন্তু এর পরে যুদ্ধ শেষে সে নিজেকে একজন দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
আল সদ্রের অনুগত বাহিনীর ইরাকি মন্ত্রীসভায় তিনটি পদ রয়েছে এবং পার্লামেন্টে ২১ টি আসন লাভ করেছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রোববার বলেছেন, ইসরাইল যদি ইরানকে দুর্বল মনে করে বা তার হুমকিতে ধমে যাবে বলে মনে করে তবে সে ভুল করবে। তিনি আরো বলেন, পুরো ইসরাইল একটা ‘গ্লাস হাউজের’ মধ্যে অবস্থান করছে, যার প্রতিটি অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।
