২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস বন্ডের গাড়ি নিলামে ১৯ লাখ ডলারে বিক্রি

বিশ্বখ্যাত গোয়েন্দা কল্পকাহিনীর নায়ক জেমস বন্ডের ১৯৬৫ মডেলের এ্যাস্টোন মার্টিন ডিবি ৫ গাড়িটি নিলামে ১৯ লাখ মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছে একজন সুইস ব্যবসায়ী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 12:41 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নাম প্রকাশে অনিচ্ছুক ৪৫ বছর বয়স্ক সুইজারল্যান্ডের ব্যবসায়ী তার বন্ধুর মাধ্যমে টেলিফোনে নিলামে অংশ নিয়ে বিশ্বখ্যাত গাড়িটি ক্রয় করেন।

নিলামে গাড়িটির মূল্য ১৫ থেকে ২৫ লাখ মার্কিন ডলার হবে বলে নিলাম কর্মকর্তারা ধারণা করেছিলেন।

নিলামে আরও দু’টি বিখ্যাত গাড়ি বিক্রি হয়। বিখ্যাত চলচ্চিত্র গ্যাংস্টার’এর নায়ক এল ক্যাপোন তার ছবিতে যে গাড়িটি ব্যবহার করেছিলেন সেই ১৯২৮ মডেলের ক্যাডিলাখ সিডান গাড়িটি ৫,৬৫,০০০ ডলার এবং কাউন্ট্রি সংঙ্গিত শিল্পী হ্যাঙ্গ উইলিয়ামস জুনিয়র এর ১৯৬৪ মডেলের পন্টিয়াক বনেভিল কনভারটেবল গাড়িটি ১৯৫,০০০ ইউএস ডলারে বিক্রি করা হয়।