পারমাণবিক গবেষণার বিষয়ে ইরানকে সর্তক করে দিয়েছে ইসরাইল
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানকে সর্তক করে দিয়ে বলেছে, তেহরান যদি পারমানুবিক অস্ত্র তৈরীর প্রচেষ্টা চালায় তবে ইসরাইল তা সহ্য করবেনা।
প্রতিরক্ষামন্ত্রী শল মোফাজ হারজিলায় এক সভায় বলেছেন, ইরানকে পরমাণু গবেষণা থেকে বিরত রাখতে তার সরকার প্রথমত কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।
মোফাজ বলেন, আর্ন্তজাতিক সম্প্রদায়েরও উচিত কূটনৈতিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান করা। তবে তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে ইসরাইল তার নিরাপত্তার নিশ্চিত করার জন্য যে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে।
ইরান অবশ্য তার পরমাণু কমসূচী সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে বলে ঘোষণা দিয়ে আসছে। তেহরান বলছে, বিদ্যুৎ উৎপাদন কাজে পারমাণুবিক শক্তিকে কাজে লাগাতেই সে পরমাণু গবেষণা পরিচালনা করছে এবং শান্তিপূর্ণ কাজে পরমাণু গবেষণা পরিচালনা করা সকল দেশেরই জাতীয় অধিকার।
তবে পশ্চিমা বিশ্ব সন্দেহ করছে ইরান পরমাণু অস্ত্র বানানোর জন্যই তার নাজাতের পরমাণু গবেষণা কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরনের কাজ করছে।
জাতিসংঘের আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পরমাণু গবেষণার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবে কিনা সে বিষয়ে আলোচনা করতে ২ ফেব্র“য়ারি এক সভার আয়োজন করেছে।
নিরাপত্তা পরিষদ কোন দেশের বিরুদ্ধে আর্ন্তজাতিক বাণিজ্য ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা রাখে।
