গ্যাস বিষ্ফোরণে চীনে নিহত ৯
চীনের দক্ষিণ--পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশের রেনশো অঞ্চলে একটি গ্যাস-পাইপলাইন বিষ্ফোরণে ৯হন নিহত ও কমপক্ষে ৪০জন আহত হয়েছে।
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কার্পোরেশন (সিএনপিসি)’র দক্ষিণ-পশ্চিম গ্যাস ক্ষেত্রের ফুজিয়া গ্যাস স্টেশনের ভিতর ও বাইরের পাইপলাইনে শুক্রবার দুপুরে এক প্রচন্ড বিষ্ফোরণ ঘটে। এতে মাটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৮জন নিহত হয়েছে। স্থানীয় হাসপাতালে আরেকজনের মৃত্যু ঘটেছে এবং বাকি আরো চারজনের অবস্থা আশংকাজনক। আগুনে পুড়ে যাওয়া অন্যান্য আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষ্ফোরণে নিহত ব্যক্তিদের বেশিরভাগই এ গ্যাস স্টেশনের কর্মচারি ও তাদের পরিবার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পার্শ¦বর্তী অঞ্চলের মোট ১৮৩৭জন বাসিন্দাকে এ স্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে সিচুয়ান প্রাদেশিক নিরাপত্তা ব্যুরো জানিয়েছে।
সিএনপিসি’র দক্ষিণ-পশ্চিম তেল ও গ্যাস ক্ষেত্রের একজন মুখপাত্র জানিয়েছেন, এই পাইপলাইনটি ১৯৭০ সালে স্থাপন করা হয়েছিল এবং দুর্ঘটনার পূর্ব মুহুর্ত পর্যন্ত এটি কাজ করে যাচ্ছিল।
এই বিষ্ফোরণে সিচুয়ান প্রদেশের জিয়াং, যিয়ানইয়াং এবং রেনশো অঞ্চলের দৈনন্দিন গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে।
কর্মস্থলে নিরাপত্তা সংক্রান্ত প্রশাসন এবং সিএসপিসি’র বিশেষজ্ঞরা বিষ্ফোরণের স্থানটি পরিদর্শন করেছেন এবং বিষ্ফোরণের কারণ জানতে একটি অনুসন্ধানকারী দল সেখানে কাজ করছে।
