গুপ্তচর বৃত্তির দায়ে সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার কারাদণ্ড
তথ্য পাচারের দায়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক সাবেক কর্মকর্তার ১২ বছর সাত মাসের জেল হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তা লরেন্স ফ্রাঙ্কলিন মধ্যপ্রাচ্য দেশ সম্পর্কে একজন ইসরাইলি কূটনীতিক এবং দুইজন মধ্যস্থতাকারীর কাছে তথ্য পাচার করেছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইসরাইলের ওই দুই মধ্যস্থতাকারীর বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে। এ মামলায় সহযোগিতা করতে ফ্রাঙ্কলিন সম্মত হয়েছেন। এ কারণে তার শাস্তি কিছুটা মওকুফ হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারক টিএস এলিস তৃতীয় জানান, ফ্রাঙ্কলিন দুই মধ্যস্থতাকারীর মামলায় সহযোগিতার ইচ্ছা প্রকাশ করায় তিনি সন্তুষ্ট।
বিচারক আরও জানান, তথ্য পাচারের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ হুমকির সম্মুখিন হবে না বলে ফ্রাঙ্কলিন মনে করেছিলেন।
