২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ব্রিটিশ বেসামরিক ঠিকাদার নিহত

ইরাকে কর্মরত একজন ব্রিটিশ বেসামরিক ঠিকাদার বোমা হামলায় নিহত হয়েছেন। বৃটেনের পররাষ্ট্র দপ্তর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 09:19 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সাবেক প্যারাট্রুপার ২৯ বছর বয়সী স্টিফেন এনরাইট-এর গাড়ি বোমা হামলায় বিধ্বস্ত হলে তিনি নিহত হন।

স্টিফেন এনরাইট বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ইরাকে লন্ডন ভিত্তিক আরমোর গ্র“পের ঠিকাদার হিসেবে মার্কিন প্রতিষ্ঠান এনভারনমেন্টাল কেমিক্যাল কর্পোরেশনের পক্ষে কাজ করছিলেন।

নিহতের পিতামাতা জানান, ইরাকে কাজ করা ঝুঁকিপূর্ণ বিধায় এনরাইটের ফেব্র“য়ারিতে ফিরে আসার কথা ছিল।

নিহতের স্ত্রী জানান, এনরাইটের মৃতদেহ দেশে ফেরত আসার প্রতীক্ষায় তারা রয়েছেন। সামরিক মর্যাদায় এনরাইটের শেষকৃত্য অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন।