২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল শুক্রবার প্রকাশ হতে যাচ্ছে

ছয় সপ্তাহ আগে ইরাকে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল শুক্রবার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 04:41 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

নির্বাচনে শিয়া--নেতৃত্বাধীন ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স বৃহৎ রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠনের জন্যে অপরাপর রাজনৈতিক জোটের সাথে জোটগঠন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বেশ কিছু সুন্নি রাজনীতিবিদ ইতোমধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। নির্বাচনের পর থেকে জালিয়াতি, সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত- এর মত অভিযোগ উত্থাপিত হয়েছে।

নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে সহিংসতা বৃদ্ধির আশংকায় রাজধানী বাগদাদ ও তিনটি সুন্নি আরব- নিয়ন্ত্রিত প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নেয়া হয়েছে।

দেশটির ১৫ ডিসেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল শুক্রবার স্থানীয় সময় ১৫০০টায় (বাংলাদেশ সময় ১৮০০টায়) ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ইরাকের অন্তর্বর্তীকালীন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক জোট ইউনাইটেড ইরাকি অ্যালায়েন্স নির্বাচনে খুব ভাল অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শিয়া, সুন্নি আরব ও কুর্দি সম্প্রদায়ভূক্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন নিয়ে ইরাকে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে কয়েক সপ্তাহ এমনিক কয়েক মাস লেগে যাবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।