হাঙ্গেরীতে বিমান বিধ্বস্ত, ৪৪ জন নিহত
হাঙ্গেরীতে স্লোভাক সেনাবাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার ভোরে বিধ্বস্ত হলে এর ৪৪ জন আরোহী নিহত হয়।
স্লোভাক সীমান্তের তেলিকিবানিয়া গ্রামের কাছে এন্তোনভ-২৪ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে সাত ক্রু ও ৩৮ জন যাত্রীর মধ্যে একজন ভাগ্যক্রমে বেঁচে যান।
কসোভোর প্রিস্টিনা থেকে স্লোভাক শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে স্লোভাকিয়ার কোসাইসে যাচ্ছিল।
হাঙ্গেরীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানান, বিধ্বস্ত— হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। হাঙ্গেরীয় চীফ পুলিশের এক মুখপাত্র জানান, মারাত্মকভাবে আহত বেঁচে যাওয়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাস্থল দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় সেখানে উদ্ধার তৎপরতা বিঘিœত হচ্ছে।
