২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪

পশ্চিম বাগদাদে ও বাকুবার আল সাদিয়ায় পৃথক দুটি ঘটনায় বুধবার ১৪ জন নিহত হয়েছে বলে ইরাক পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 05:30 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

‘ইরাকনা’ নামের একটি মোবাইল টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যাত্রিবাহী তিনটি যানবাহনে পশ্চিম বাগদাদে বন্দুকধারীরা অতর্কিতে হামলা চালালে ১০ জন ইরাকি নিহত হয়। বন্দুকধারীরা মালয়েশীয় এক প্রকৌশলীকে অপহরণ করে। নিহত ইরাকিরা এবং অপহৃত প্রকৌশলী এ প্রতিষ্ঠানের কর্মচারী ছিল। তারা পার্শ্ববর্তী আল-জামিয়া নামক স্থানে যাওয়ার পথে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ সেখানে ওত পেতে থাকা বন্দুকধারীরা এ আক্রমণ চালায়। নিহতদের সাতজন দেহরক্ষী ও তিনজন চালক বলে পুলিশ জানায়।

এ ঘটনার মাত্র ৩০ মিনিট আগে বাকুবা থেকে ৭০ কি.মি. পূর্র্বে আল-সাদিয়ার একটি টহল পুলিশ ফাঁড়ির পাশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণে আরও তিনজন ইরাকি পুলিশ এবং একজন সাধারণ নাগরিক নিহত হয়। এছাড়া আরও চারজন পুলিশ আহত হয়।