ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে জরুরি বৈঠকের আহবান ইইউ’র
ইরানে পারমাণবিক কর্মসূচীর ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে বৃটেন, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো লন্ডনে সোমবার এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হওয়ার পর জানায়, তারা আগামী ২ এবং ৩ ফেব্র“য়ারি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সাথে এক বৈঠকে বসবেন।
বৃটেন জানায়, জাতিসংঘের প্রধান কর্মকর্তারা ইরানের পারমাণবিক কর্মসূচী গবেষণা বন্ধের ব্যাপারে সম্মত হয়েছেন।
পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে ভীত হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন জানান, এ সমস্যা নিরসনে এখনও আপোষের সম্ভাবনা সম্ভব।
রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে ইরানের রাষ্ট্রদূত গোলামরেজা আনসারি এক সাক্ষাৎকারে জানান, আমরা গঠনমূলক পদ্ধতিতে এ সমস্যার সমাধান করবো।
মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স এবং জার্মানি চেষ্টা করছে রাশিয়া এবং চীন যেন ইরান সংকট সমাধানে তাদেরকে সমর্থন দেয়।
ছয়টি দেশ সোমবার লন্ডনে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়।
এ বৈঠকের পর বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ছয়টি দেশ একমত হয়েছে যে ইরানকে অবশ্যই জরুরি ভিত্তিতে পারমাণবিক গবেষণা বন্ধ করতে হবে।
বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করার বিষয়টি ইরানের উপর নির্ভরশীল।
তিনি বলেন, ইরানের এ কর্মসূচী যে তাদের দেশের শান্তি রক্ষার্থে প্রয়োজন সে ব্যাপারে ইরানকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে হবে।
স্ট্র আরও বলেন, ইরানের প্রতারণা এবং গোপনীয়তার ইতিহাস পশ্চিমা বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত না হলেও ওয়াশিংটন তা একেবারে উড়িয়ে দেয়নি বলে স্ট্র জানান।
বিবিসি’র আন্তর্জাতিক বিষয়ক সংবাদদাতা নিক চাইল্ডস বলেন, এ সমস্যা নিরসনে আএইএ-এর সাথে বৈঠকে মিলিত হওয়ার আগে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা এবং সফর প্রয়োজন।
আএইএ-এর বৈঠকটি নির্ধারিত সময়ের একমাস আগেই অনুষ্ঠিত হবে।
আএইএ-এর প্রধান মোহাম্মদ এলবারাদি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচী শান্তি প্রক্রিয়ার জন্য কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
ইরানের পরমাণু শিল্পে রাশিয়ার বিশাল বিনিয়োগ থাকা সত্ত্বে পশ্চিমা কূূটনীতিকরা আশা করছেন যে ইরানের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে রাশিয়াকে রাজি করানো যাবে।
এদিকে চীনও ইরানের বিরুদ্ধে যেতে অনিচ্ছুক।
