২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনী পার্লামেন্টের ভোট অনুষ্ঠানে ইসরাইলের স্বীকৃতি

ইসরাইল পূর্ব জেরুজালেমে আরব অধিবাসীদের এ মাসে অনুষ্ঠিতব্য ফিলিস্তিনী পার্লামেন্টের নির্বাচনে অংশ নেয়ার অনুমতি দিয়েছে। তবে সাথে সাথে এই বলে হুমকি দিয়েছে যে, তাদের ভাষায় ‘সন্ত্রাসী গ্র“প’ হামাস এই এলাকায় নির্বাচনী প্রচারণা চালালে তা সহ্য করা হবেনা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়াহুদ ওলমার্ট রবিবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ বিষয়ে প্রস্তাব আনলে মন্ত্রীসভা তা অনুমোদন করে। ১১ দিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন অসুস্থ হবার পর দ্বিতীয় বারের মতো ওলমার্ট ইসরাইলের মন্ত্রীসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

ওলমার্ট ইসরাইলী বেতারে এক ভাষণে বলেন, ১৯৯৬ ও ২০০৫ সালের মতো এবারো পূর্ব জেরুজালেমে ফিলিস্তীনিদের ভোট অনুষ্ঠানের অনুমতি দেয়ার বিষয়ে মন্ত্রীসভায় প্রস্তাব দেই।

১৯৬৭ সালে ফিলিস্তীন ভূখন্ডের এই এলাকা ইসরাইল দখল ও একীভূত করে নেয়ার পর পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনীরা এক দশক আগে অনুষ্ঠিত সংসদ এবং গত বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রেসিডেনসিয়াল নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পায়।

এবারে নির্বাচনে হামাসকে পূর্ব জেরুজালেমে নির্বচনী প্রচারণা চালাতে অনুমতি দেয়নি ইসরাইল। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ওলমার্ট বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আমরা হামাসকে এই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে দিতে পারিনা।

এর আগে ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাস এই বলে সতর্ক করে দেন যে, যদি পূর্ব জেরুজালেমবাসি আরবদের ২৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে না দেয়া হয় তবে তিনি নির্বাচন বাতিল করবেন।

ফিলিস্তিনীরা পূর্ব জেরুজালেমকে তাদের প্রতিশ্র“ত রাষ্ট্রের রাজধানী হিসেবে পেতে চায়।

শুক্রবার অনুষ্ঠিত ওলমার্ট ও আব্বাসের মধ্যকার সভা শেষে মধ্যপ্রাচে ওয়াশিংটনের মূখপাত্র ডেভিড ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র চায় ফিলিস্তিনীদের এই নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হোক।

তবে তিনি এই নির্বাচনে হামাসকে অংশ নিতে অনুমতি দেয়ার সমালোচনা করেন।

ওয়েলস বলেন, যে দল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এবং ইসরাইলের অধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, রাজনীতিতে অংশ নেয়ার বিষয়ে তাকে কোন সুযোগ দেয়া উচিত নয়।

এই অবস্থায় ফিলিস্তিনী ক্ষমতাসীন ফাতাহ দলের প্রেসিডেন্ট আব্বাসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে, তার দলের প্রতিদ্বন্দ্বী একটি দলকে তিনি এই নির্বাচনের প্রচারণা থেকে বিরত রাখতে পারবেন কিনা।

শনিবার বীর জায়েদ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এক জরীপে দেখা গেছে হামাস ক্ষমতাসীন ফাতাহ দলের থেকে মাত্র পাঁচ শতাংশ পয়েন্টে  পিছিয়ে আছে।

জরীপে দেখা গেছে ফাতাহ দলের সমর্থন যেখানে ৩৫ শতাংশ সেখানে হামাসের সমর্থন ৩০ শতাংশ। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ফাতাহ দল ৪৫ শতাংশ ও হামাস ২৩ শতাংশ ভোট পেয়েছিলো।

ফাতাহ দলের অনুসমর্থনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আগের তুলনায় এখন অনেক ভালো ভাবে মতবিনিময় করতে পারছি; ১০ বছর ধরে যিনি আলোচনা করেছেন এবং কিছুই পাননি অন্তত তার তুলনায় ভালো।