খাদ্যাভাস পরিবর্তনের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে
গবেষণায় দেখা গেছে যে বিগত ৫০ বছরে মানুষের খাদ্যাভাস পরিবর্তনের ফলে মানসিকভাবে অসুস্থ হবার সম্ভাবনা বেড়ে গেছে।
খাদ্য গবেষণাকারী প্রতিষ্ঠান ‘সাসটেন’ এবং ‘মেন্টাল হেলথ্ ফাউন্ডেশন’ জানায় যে, এখনকার উৎপাদিত খাদ্যদ্রব্যসমূহ মানুষের জন্য প্রয়োজনীয় পুষ্টির সমতাকে নষ্ট করে ফেলছে।
বর্তমানে ইংল্যাণ্ডবাসীদের মধ্যেও সতেজ টাটকা খাদ্যদ্রব্য গ্রহণের মাত্রা অনেক কমে গেছে। পরিবর্তে বেড়ে গিয়েছে øেহ ও চিনি জাতীয় খাবার গ্রহণের পরিমাণ।
খাদ্যাভাসের এই পরিবর্তনের ফলে বিষন্নতা সৃষ্টি হতে এবং স্মৃতিভ্রম দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে তাঁরা এটাও জানিয়েছেন যে, এই গবেষণা এখনও নির্দিষ্ট ও পরিপূর্ণ কোনো ফলাফলে পৌঁছতে পারেনি।
মেন্টাল হেলথ্ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডাঃ এন্ড্রু ম্যাককুলক জানান, শারিরীক স্বাস্থ্যের উপর খাদ্যাভাসের এই পরিবর্তনের প্রভাব সম্পর্কে গবেষকরা খুব ভালোভাবেই অবগত। তবে আমরা সবেমাত্র বুঝতে শুরু করেছি মানুষের গৃহীত খাদ্যদ্রব্যে যে পুষ্টিগুন থাকে তা কিভাবে আমাদের মস্তিস্ককে প্রভাবিত করে এবং আমাদের খাদ্যাভাস আমাদের মানসিক স্বাস্থ্যের উপর কি কি প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্য সমস্যা নিরসনে খাদ্যাভাস পরিবর্তন অনেক সময় ঔষধ বা চিকিৎসকের পরামর্শ অপেক্ষা বেশি কার্যকরী বলে তিনি উল্লেখ করেন।
গবেষণার রিপোর্টে জানানো হয় যে বিগত ৫০ বছরে মানুষের শরীরে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও øেহ জাতীয় পুষ্টি গ্রহণের সমতার অবস্থায় অনেক পরিবর্তন এসেছে। বাণিজ্যিকভাবে পশুপালনের ফলে ও ব্যাপকভাবে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে গবাদি পশু-পাখিদের শরীরে øেহ জাতীয় পদার্থের গাঠনিক পরিবর্তন ঘটেছে।
যেমন একটা মুরগী জবাইযোগ্য ওজনে পৌঁছাতে ত্রিশ বছর আগে যে সময় লাগতো, এখন লাগে তার মাত্র অর্ধেক সময়। এতে করে মুরগীর শরীরে দুই থেকে ২২ শতাংশ অতিরিক্ত চর্বি জমা হচ্ছে।
পোলট্রিফিডের ব্যাপক ব্যবহারে মুরগীর শরীরে ফ্যাটি এসিড যেমন ওমেগা-৩ ও ওমেগা-৬ এর গাঠনিক পরিবর্তন ঘটেছে। মস্তিস্কের কার্যকারিতা ঠিক রাখতে এসব ফ্যাটি এসিডের সঠিক মাত্রা খুব গুরুত্বপূর্ণ।
