ইরাক থেকে এখনই মার্কিন সৈন্য প্রত্যাহার করা উচিত: সাবেক সিবিএস সাংবাদিক ক্রোনকাইট
সিবিএস’র সাবেক সাংবাদিক ওয়াল্টার ক্রোনকাইট বলেছেন, ইরাক থেকে এখনই মার্কিন সৈন্য প্রত্যাহার করা উচিত। ১৯৬৮ সালে তিনি বলেছিলেন, ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় লাভ সম্ভব নয়। তখন তার এই মন্তব্য আমেরিকানদের দারুণ ভাবে প্রভাবিত করে। রবিবার এক সাক্ষাৎকারে ইরাকের বিষয়ে প্রায় একই কথা বললেন তিনি।
তিনি বলেন, আমি বিশ্বাস করি ইরাক থেকে এখনই আমাদের বের হয়ে আসা উচিত।
৮৯ বছর বয়স্ক ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত মানুষ’ হিসেবে পরিচিত এই টেলিভিশন সাংবাদিক প্রায় ২৫ বছর সিবিএস’র সান্ধ্য খবরে সংবাদ পরিবেশন করেন।
তিনি এখনো সিবিএস’র সংবাদে কর্মরত। সিবিএসে তিনি এখনো কিছু কিছু কাজ করেন।
ক্রোনকাইট বলেন, তার জীবনের অন্যতম গৌরবময় এক ক্ষণ এসেছিলো ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে। সে সময় তিনি তার উর্ধ্বতন কর্মকর্তাকে ভিয়েতনামের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিস্কার ধারনা দিতে পেরেছিলেন এবং তার সম্মতিতে নির্মিত সেই তথ্যচিত্রে তিনি এই বলে মত দেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষে ভিয়েতনাম যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, তাই তাদের ফিরে যাওয়া উচিত।
তার সেই তথ্যচিত্র প্রচারের পর প্রেসিডেন্ট জনসন বলেছিলেন, আমি ক্রোনকাইটকে হারালাম, এর অর্থ আমি মধ্য আমেরিকাকে হারালাম।
ক্রোনকাইট বলেন, হ্যারিকেন ক্যাটরিনা যুক্তরাষ্ট্রে আঘাত আনার পর আমাদের উচিত ছিলো ইরাক থেকে চলে আসা। হ্যারিকেন ক্যাটরিনা যুক্তরাষ্ট্রে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর যদি আমরা ইরাক সখান থেকে চলে আসতাম তবে আমাদের বলার ছিলো যে, ইরাকে দখলদ্বারিত্ব বজায় রাখা বা গনতন্ত্র ফিরিয়ে আনার চেয়ে নিজ দেশের ক্যাটরিনায় বিধ্বস্ত অঞ্চলে পূণর্বাসন কাজে সময় ও অর্থ ব্যয় করা অনেক জরুরী।
এর আগে ২০০৪ সালে ক্রোনকাইট ইরাক প্রসঙ্গে বলেছিলেন, ইরাকে আমেরিকানরা নিরাপদ নয়।
