২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল পাওয়া গেছে

চীনে ভূতত্ত্ববিদেরা ১০ কোটি বছর আগে পৃথিবীতে বসবাসকারী এক নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল মাটি খুঁড়ে বের করেছেন। চীনের গানসু প্রদেশের ল্যানজহাউ বেসিন তার কাছে এই নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আন্তজার্তিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, এই ল্যানজোউম্যাগনিডেন প্রজাতির ডাইনোসরেরা মূলত: বড় বড় দাঁতযুক্ত তৃনভোজী ডাইনোসর যারা ১০ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতো।

ডাইনোসরটির সবচেয়ে বড় দাঁতটি ১৪ সেমি: লম্বা ও ৭.৫ সেমি: চওড়া।এ যাবতকাল পর্যন্ত প্রাপ্ত ডাইনোসরদের মধ্যে এই দাঁতটিই সবচেয়ে বড় বলে জানালেন ভূতাত্ত্বিক  লি ডাকুইং।

ডাইনোসরটির নিচের চোয়ালটি ১মিটার লম্বা, ডাইনোসরটির মুখের উভয় পাশের দুই সারিতে ১৪ টি করে দাঁত রয়েছে। প্রত্যেকটি দাঁতের খাঁজের প্রস্থ ৪সেমি: যা কিনা এ যাবতকালে প্রাপ্ত ডাইনোসরদের দাঁতের তুলনায় সবচেয়ে বড়।

ডাইনোসরটির বিশাল চোয়াল ও পাঁজরের হাড় দেখে অনুমান করা হচ্ছে যে ডাইনোসরটি ১০মিটার লম্বা ও ৪.২মিটার চওড়া ছিল।সাড়ে পাঁচ হাজার কিলোগ্রাম ওজনবিশিষ্ট ডাইনোসরটি বেশির ভাগ সময়ই চার পায়ে চলাফেরা করলেও মাঝে মাঝে দুইপায়ে চলতো।

বিশেষজ্ঞরা প্রাথমিক নিরীক্ষার পর জানিয়েছেন, এই ‘ল্যানজোউম্যাগনিডেন’ প্রজাতির ডাইনোসরটির সাথে আফ্রিকায় প্রাপ্ত ‘ক্রিটাসিয়াস’যুগের  ‘লারডুসর‌্যাস এ্যারেনাটাস’ প্রজাতির বেশ মিল রয়েছে। আবার এই দুই প্রজাতির ডাইনোসরই বৃহত্তর ‘স্টাইরাকস্টারনানস্’প্রজাতির অর্ন্তভূক্ত বলে বিজ্ঞানীদের অভিমত।