তুরস্কে বার্ড ফ্লু আতংক কমে আসছে
তুরস্কের সঙ্গে সঙ্গে ইউরোপের জন্যও সুখবর হচ্ছে, তুরস্কে কয়েকদিন ধরে যে বার্ড ফ্লু আতংক বিরাজ করছিলো তা থেকে রেহাই পেতে চলেছে তারা। গত সপ্তাহে তিন শিশুর মৃত্যুর পর আর কারো এই রোগে আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি।
তুরস্কের হাসপাতাল সম্ভাব্য বার্ড ফ্লু রোগে আক্রান্ত তিন পিতামাতাকে হাসপাতাল থেকে শনিবার রিলিজ দেয়া দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ঐ ছয় জন বার্ড ফ্লু রোগে আক্রান্ত নয়। এর আগে তুরস্কের সরকার বার্ড ফ্লু প্রতিরোধে ব্যাপক কমসূচী নিয়েছিলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তুরস্ককে সহায়তা করতে এগিয়ে এসেছে।
বেলজিয়ামের যে সাংবাদিক বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছিল ডাক্তাররা নিশ্চিত করেছেন তার দেহে বার্ড ফ্লু রোগের জীবাণু পাওয়া যায়নি।
বার্ড ফ্লু আতংক ছড়িয়ে পড়ার পর বন্ধ হয়ে যাওয়া সে দেশের তিন বিলিয়ন পোল্ট্রি খামারকে রক্ষার জন্য কী করণিয় ঠিক করা যায়, তা নির্ধারণ করতে তুরস্কের সরকার শনিবার এক বৈঠকে বসে।
কৃষি মন্ত্রনালয় বলেছে, বার্ড ফ্লু আতংকের পর তুরস্কে অন্তত ৫৯০,০০০ বন্য পাখি ও হাঁস, মুগী পৃথক করে ফেলা হয়েছিলো এবং পোল্ট্রি ব্যবসায়িরা এর ফলে পথে বসতে বসেছে।
তুরস্ক সরকারকে বার্ড ফ্লু রোগ প্রতিরোধে সহায়তাকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত ৮-১৭ বছর বয়সি তিন জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
তবে সে দেশে এখনো অন্তত বার জন চিকিৎসাধীন রয়েছেন।
বার্ড ফ্লু রোগের জীবাণু এইচ৫এন১ ভাইরাসে এখনো পর্যন্ত পাখিরাই বেশী আক্রান্ত হয়েছে। তবে যে ১৫০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্য অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য যে, গত সপ্তাহে তুরস্কে এই রোগে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়।
