সাবেক তালেবান মন্ত্রীকে গুলি করে হত্যা
স্বেচ্ছায় দল ত্যাগ করে আফগানিস্তানের বর্তমান সরকারের সমর্থনকারী সাবেক তালেবান মন্ত্রী মোল্লা আবদুল সামাদ খাকসার’কে গুলি করে হত্যা করা হয়েছে।
তার ভাই আবদুল্লাহ্ জানিয়েছেন, দু’জন অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে আবদুল সামাদ নিহত হন। তিনি এক সময় তালেবান গোয়েন্দা প্রধান ছিলেন। দল ছেড়ে আসা বর্তমান আফগান সরকারের মধ্যে তিনি একজন উচ্চস্থানীয় তালেবান ছিলেন।
তালেবানদের কাছ থেকে হুমকী পাবার পর মোল্লা খাসকার’কে তার নিরাত্তার জন্য গত বছরের নির্বাচনের পর দেহরক্ষী রাখতে বলা হয়েছিল।
