অস্কার বিজয়ী অভিনেত্রী শেলী উইন্টারস আর নেই
দুইবার অস্কার বিজয়ী অভিনেত্রী শেলী উইন্টারস হৃদরোগে আক্রান্ত হয়ে নিউইয়র্কের দি রিহ্যাবিলিটেশন সেন্টার অফ বিভারলি হিলসে শনিবার মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। শেলী ২০০৫ সালের অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শেলী নাটকের উপর ডিগ্রী লাভ করেন। তিনি ‘দি ডাইরি অফ এ্যনি ফ্রাঙ্ক’ এবং ‘ এ প্যাচ অফ ব্লু’ ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করার জন্য এ্যাকাডেমি এ্যাওয়ার্ড লাভ করেন।
শেলী অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় জীবনে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং নিজেকে বার বার দক্ষ অভিনেত্রী হিসেবে উপস্থাপন করেন।
তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল নাইট ক্লাবের কোরাস গার্ল হিসেবে। এরপর তিনি নিউইয়র্কের নাটকগুলোতে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন এবং এরই ধারাবাহিকতায় হলিউডের যৌন আবেদনময়ী নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।
