২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিচার ট্রাইবুনালের প্রধান বিচারক নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারের জন্য গঠিত ট্রাইবুনালের প্রধান বিচারক রিয়াজগার আমিন নিজেকে বিচার ট্রাইবুনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তার ঘনিষ্ঠ সূত্র থেকে শুক্রবার এই খবরটি পাওয়া গেছে।

বিচারের পরবর্তি কার্যদিবস পরিচালনা করার পর তিনি নিজেকে প্রত্যাহার করো ঘোষনা দিতে পারেন। সাদ্দামের বিচারের পরবর্তি কার্যদিবস ২৪ জানুয়ারি।

রিয়াজগার আমিন ইতিমধ্যে বহুল আলোচিত সাদ্দামের বিচার কার্য পরিচালনা করে মিডিয়ার কাভারেজ পেয়ে বিশ্বব্যাপি এক পরিচিত মুখ হয়ে উঠেছেন।

বর্তমানে সাদ্দামের বিচারের শুনানি চলছে। গত বছরের ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিচার কাজে পাঁচজন বিচারক দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বিচার ট্রাইবুনালের প্রধান বিচারক নিজেকে প্রত্যাহার করে নিলে বিচার প্রক্রিয়া সাময়িক ভাবে হলেও বিঘ্নত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে তার এই প্রত্যাহারে ইরাক সরকার ও দখলদার মার্কিনিদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরী করতে পারে। তার উপর এই প্রশ্নও উঠতে পারে যে ইরাকের মাটিতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। তবে বর্তমান বিচার কার্য দেখে অধিকাংশ ইরাকি মনে করেন বর্তমান ট্রাইবুনালে সাদ্দাম ন্যায় বিচার পাবেন না।

৪৮ বছর বয়স্ক আমীন গত নভেম্বরে বলেছিলেন, সাদ্দামের বিচার কার্যে অংশ নেয়ায় তার পরিবার তার জন্য চিন্তিত হয়ে পড়েছে এবং বন্ধু বান্ধবদের চাপে তিনি দুইজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মী নিয়োগ করেন। তারপরও তিনি বলেছিলেন, তিনি কোন প্রকার হুমকিকে কখনোই ভয় পাননা। কারন, ন্যায়বিচার ও আইন দ্বারাই তিনি চালিত হচ্ছেন।

তবে সাদ্দামের বিচারকার্য পচিালনা করতে গিয়ে, বিশেষত পর্দার আড়ালে থেকে সাক্ষিদের সাক্ষ্য দেয়াকে অনুমোদন করায় তিনি বেশ সমালেঅচিত হন। অনেকে তাকে মার্কিনিদের হাতের পুতুল হিসেবে অভিহিত করে থাকেন।

ইতিপূর্বে সাদ্দামের পক্ষালম্বকারি দুই আইনজীবী হত্যা এবং দীর্ঘদিন ধরে চলে আসা ইরাকে প্রতিরোধকারী যোদ্ধাদের মার্কিন ও তাদের সহযোগি দেশ গুলোর সেনা এবং বেসরকারি মানুষদের হত্যা, কিডন্যাপ করার ঘটনা উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তার উপর দিনে দিনে সুন্নিদের সঙ্গে শিয়া ও কুর্দিদের পারস্পরিক ক্ষোভ বৃদ্ধি পাবার প্রেক্ষিতে ইরাকের অবস্থা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে ইরাকে হত্যা ও কিডন্যাপ করার বিষয়টি নিত্যদিনকার ঘটনায় পরিনত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে মানবাধিকার সংস্থা গুলো। তারা এই পরিস্থিতিতে ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দামের হোসেনের বিচারকার্য ইরাকের বাইরে হেগে বা অন্য কোন নিরপেক্ষ দেশে করার আহ্বাণ জানিয়েছে।