২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে জাতিসংঘ বাহিনী মোতায়েনে আফ্রিকান ইউনিয়নের সমর্থন

আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে তারা সুদানের দারফুর অঞ্চলের শান্তি রক্ষার্থে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয় সমর্থন করবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সুদানের ভয়াবহ বিশৃংখল অবস্থা নিরসনে সেখানে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে তা সুদানের ওপর নির্ভর করে না বলে আফ্রিকান ইউনিয়নের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন।

এ ব্যাপরে সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে পরিমাণ অর্থ জাতিসংঘের বাহিনীর পেছনে খরচ হয় তা দিয়ে আফ্রিকান ইউনিয়নের যেকোন একটি দেশ বেশ ভালোভাবে চলতে পারবে।

দারফুরের শান্তিরক্ষা মিশনে তহবিল স্বল্পতার কারণে আফ্রিকান ইউনিয়ন জাতিসংঘকে সতর্ক করে দিয়েছে। 

জাতিসংঘের মহাসচিব কফি আনান পশ্চিমা দ্রুত কার্যকর বাহিনী, বিমান বাহিনীর সমর্থন এবং পর্যাপ্ত সরঞ্জাম ও অস্ত্রসস্ত্র নিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

দারফুরে এ পর্যন্ত জাতিসংঘের ৬০০০ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু তারা তেমন কোন কাজ করতে পারেনি এবং হয়তো তাদের সেখান থেকে অপসারণ করে নেয়া হতে পারে।

সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জান প্রঙ্ক প্রতিরক্ষা কাউন্সিলকে জানিয়েছেন যে, অন্তত প্রতি এক মাসে সেখানে প্রায় এক হাজার সৈন্য ঘোড়ার পিঠে চড়ে স্থানীয় লোকদের মেরে ফেলে এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়।