২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সামরিক বিমান বিধ্বস্ত: পদাতিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১১

ইরানে সোমবার বিমান দুর্ঘটনায় দেশটির রেভ্যুলেশনারি গার্ডের পদাতিক বাহিনীর কমান্ডারসহ কমপক্ষে ১১ জন কর্মকর্তা নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

রাজধানী তেহরানের ৯০০ কিলোমিটার উত্তর--পশ্চিমাঞ্চলীয় উরুমিয়েহ এলাকার কাছাকাছি ছোট আকারের ফ্যালকন জেটটি বিধ্বস্ত হয়।

রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়, জেটটি জরুরি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়।

গত মাসে তেহরানে একটি সামরিক বিমান একটি দশতলা ভবনকে আঘাত করলে বেশ কয়েকজন সাংবাদিকসহ কমপক্ষে ১২৮ জন নিহত হয়।

বার্তা সংস্থা মেহর জানায়, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস কর্পসের পদাতিক বাহিনীর কমান্ডার আহমদ কাজেমি রয়েছেন।

এছাড়া নিহতদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার ও একজন গোয়েন্দা প্রধান রয়েছেন।