ইরাকে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আত্মঘাতি বোমা হামলায় ২৮ জন নিহত
ইরাকের যেকোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আল-কায়েদা যে সক্ষম তা আবারও প্রমাণিত হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ প্যারেড গ্রাউন্ডে সোমবার দুই আত্মঘাতি বোমা হামলাকারি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বেশে প্রবেশ করে বোমা হামলা চালালে ২৮ জন নিহত হয়।
বাগদাদের অন্যতম নিরাপত্তাস্থল হচ্ছে এ পুলিশ প্যারেড গ্রাউন্ড। জাতীয় পুলিশ সপ্তাহ দিবস পালনের উদ্দেশে সোমবার এ গ্রাউন্ডে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীবর্গ এবং মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
নিরাপত্তার ব্যাপারে ত্র“টি থাকায় পুলিশ কর্মকর্তারা এ হামলাকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন।
আত্মঘাতি দুই বোমা বহনকারিরা একজন পুলিশের মেজর এবং অন্যজন লেফটেনেন্ট কর্ণেলের পোষাক পড়ে চেকপয়েন্ট দিয়ে ভিতরে প্রবেশ করে।
পুলিশ একাডেমিতে প্রবেশ করার জন্য তাদের উভয়ের কাছেই উচ্চ পর্যায়ের অনুমতিপত্র ছিল। তবে সেটা আসল না নকল তা বোঝা যায়নি। এর ফলে তারা ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।
পুলিশের এক কর্মকর্তা জানান, বোমা হামলাকারিরা যখন চেকপয়েন্ট অতিক্রম করে ভিতরে প্রবেশ করছিল তখন নিরাপত্তা কর্মীরা তাদের একজনকে বেশি মোটা দেখে সন্দেহ করে।
নিরাপত্তা কর্মীরা ওই সন্দেভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তার শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটে।
দ্বিতীয় বোমা বহনকারি পুলিশ এবং মন্ত্রণালয়ের বেসামরিক লোকজনের মধ্যে মিশে যাওয়ার কারণে তাকে সনাক্ত করা যায়নি।
তবে দ্বিতীয় বোমা বহনকারি প্রথম বিস্ফোরণের শব্দ শুনেই তার শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায়।
এ বোমা বিস্ফোরণেই বেশি হতাহত হয়।
মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানান, এ হামলায় মার্কিন রাষ্ট্র্রদূত জালমে খালিজাত এবং মন্ত্রীবর্গ আহত হয়নি এবং পরিকল্পনা মাফিক অনুষ্ঠান চলছে।
