আর্ন্তজাতিক বার্ড ফ্লু টিম এখন তুরস্কে
তুরস্কের পূর্বাঞ্চলে কী করে এতো দ্রুত বার্ড ফ্লু রোগের জিবাণু এইচ৫এন১ ছড়িয়ে পড়েছে তা অনুসন্ধানের জন্য আর্ন্তজাতিক বার্ড ফ্লু রোগের বিশেজ্ঞরা সে দেশে পৌছেছেন।
বিশেজ্ঞরা সে দেশের সরকারকে পরামর্শ দেবেন কী করে এই রোগের প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া যায়।
তুরস্কের রাজধানী আঙ্কারার গভর্নর কামেল ওনাল জানিয়েছেন, সম্প্রতি আরো দুই শিশু এবং বয়স্ক এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু রোগের এইচ৫এন১ জীবানু শনাক্ত করা হয়েছে।
বেন অঞ্চলের ডগুবেয়াজিট শহরের নিকটস্থ এক গ্রামে পাঁচ জন এই রোগে মৃত্যুবরণ করার পর আরো দুই শিশুর শরীরে পরীক্ষা করে বার্ড ফ্লু রোগের জীবাণু পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তুরস্কে বার্ড ফ্লু রোগ ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করা না হলেও এখন সেখানকার অবস্থা বেশ ভয়াবহ বলে জানা গেছে।
তুরস্কে বার্ড ফ্লু রোগ ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম ধরা পড়ে প্রায় আঙ্কারা থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরের ভেন অঞ্চলে।
এদিকে রাজধানী আঙ্কারায় তিন ব্যক্তির দেহে বার্ড ফ্লু রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে। রাজধানী থেকে তাদের বাড়ি প্রায় ১ ঘন্টার দূরত্বে।
যদিও ঐ তিন ব্যক্তি যেখানে থাকেন সেখানকার হাঁসের শরীরে বার্ড ফ্লু রোগের জীবাণু পাওয়া গেছে তবে তাদের শরিরে কিভাবে ঐ জীবাণু এলো সে বিষয়ে তারা নিশ্চিত করে বলতে পারেননি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লন্ডনস্থ ল্যাবরেটরিতে তুরস্কের সম্ভাব্য বার্ড ফ্লু রোগের জাবাণু পরীক্ষা করে দেখা হচ্ছে।
তুরস্কের ভেনের ডগুবেয়াজিট শহরের পূর্বাঞ্চলে একই পরিবারে তিন শিশু মারা যাবার পর পরীক্ষা করে দেখা গেছে তাদের অন্তত দুই জনের বার্ড ফ্লু রোগে মৃত্যু হয়েছে। অন্য শিশুটিরও বার্ড ফ্লু রোগে মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষা করে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।
জানা গেছে মৃত তিন শিশুই গৃহপালিত হাঁস মুরগীর সংস্পর্শে ছিলো। তবে সেসব থেকেই এই রোগ তাদের দেহে ছড়িয়েছে কিনা সে বিষয়ে এখানো কোন প্রমাণ পাওয়া যায়নি।
বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়েছে এই আংশকায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করছে অনেকে। অন্তত ২০ জন সম্ভাব্য বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
তুরস্কের প্রতিবেশী দেশ ইরান সেদেশে সম্ভাব্য বার্ড ফ্লু রোগ ছড়িয়ে পড়ার আংশকায় সীমান্ত বন্ধ করে দিয়েছে।
এদিকে তুরস্কের পর ইন্দোনেশিয়ায়ও ৩৯ বছর বয়স্ক এক ব্যক্তি সোমবার বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
