ভারতে দু’দশকে ১কোটি স্ত্রীভ্রুণ হত্যা
গত বিশ বছরে ভারতে মোট ১কোটি স্ত্রী-ভ্রুণ হত্যার ঘটনা ঘটেছে। গর্ভপাত এবং জন্মের আগেই লৈঙ্গিক পরিচয় নির্ণয়ের কারণে অবাধে চলছে এই হত্যাযজ্ঞ।
ভারতে প্রতিবছর প্রায় পাঁচ লাখ কন্যা শিশু পৃথিবীর আলো থেকে বঞ্চিত হচ্ছে বলে ল্যান্সেট জার্নালে প্রকাশ।
কানাডার সেন্ট মাইকেল হাসপাতালের প্রভাত ঝা এবং চন্ডীগড় øাতোকোত্তর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রাজেশ কুমার ১৯৯৮ সালে ১১ লাখ পরিবারের ওপর জরিপ চালালে এ ভয়াবহ তথ্য বেরিয়ে আসে।জন্মের আগেই লিঙ্গ নির্ধারণের প্রবণতা এ ধরণের হত্যায় ইন্ধন যোগাচ্ছে বলে অভিমত দিয়েছেন এ দুই গবেষক।
বিশ্বের অধিকাংশ দেশে কন্যা শিশুর সংখ্যা পুরুষ শিশুদের তুলনায় সামান্য কম হলেও ভারতে বৈষম্য চোখে পড়ার মত। উল্লেখ্য, ২০০১ সালে প্রতি ১০০০পুরুষ শিশুর বিপরীতে ভারতে ৯৩৩ জন কন্যা শিশু জন্মেছিল।
তাঁরা বলছেন বেশির ভাগ সময় একাধিক সন্তানের ক্ষেত্রে স্ত্রী ভ্রুণ হত্যার ঘটনা ঘটছে বেশি এবং এ ক্ষেত্রে ৭৬৯ টি কন্যা শিশুর বিপরীতে জন্মাচ্ছে ১০০০ পুরুষ শিশু।
আবার,পরপর দুটি কন্যা শিশুর ক্ষেত্রে তৃতীয়বার ৭১৯টি কন্যা শিশুর বিপরীতে ১০০০টি পুরুষ শিশু জন্মায়। তবে প্রথম শিশুটি পুরুষ হলে পরের বার পুরুষ ও কন্যা শিশুর জন্মের হার প্রায় সমান।
আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কারণে স্ত্রীভ্রুণ হত্যার প্রবণতা ভারতে বেশি। অধিকাংশ ক্ষেত্রে কন্যা শিশুদের বোঝা এবং পুরুষদের তুলনায় নিকৃষ্ট বিবেচনা করা হয়। পাশাপাশি,কৃষিপ্রধান ভারতে পুরুষদের আবহমান কাল থেকেই খামারে অতিরিক্ত এক জোড়া হাত হিসেবে গণ্য করা হত।কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য ইদানিং কন্যা শিশু হত্যার প্রবণতা শিক্ষিত মহিলাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে।
গতবছর রক্ষণশীল দলের একজন নেতা এবং সমাজকর্মী উত্তরের পাঁচটি প্রদেশে স্ত্রী ভ্রুণ হত্যা বন্ধে ব্যাপক প্রচারণা চালান।
তিনে বলেন, ভ্রুণহত্যার মত এমন জঘন্য, লজ্জাকর এবং ঘৃণ্য পাপ আর নেই।
