যুক্তরাজ্যের পর এবার কানাডা ও অষ্ট্রেলিয়া জর্ডানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে
যুক্তরাজ্যের পর এবার কানাডা ও অষ্ট্রেলিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে রবিবার জর্ডানে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেছেন, জর্ডানে আমাদের দূতাবাসের উপর একটি সন্ত্রাসী গ্র“প হামলার চুড়ান্ত পরিকল্পনা করছে বলে খবর পাওয়ার প্রেক্ষাপটে সেদেশে আমাদের দূতাবাস বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আম্মানের দূতাবাস বন্ধ থাকবে।
তিনি বলেন, আমরা উদ্বুত পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি অবশ্য সন্ত্রাসী হামলার আংশকার প্রেক্ষিতে তার দেশ আরো কি পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, সন্ত্রাসীদের সম্ভাব্য হামলা বা তার লক্ষ সম্পর্কে কিছু বলার মত অবস্থায় আমরা নেই।
গত শনিবার সন্ত্রাসী হামলার আংশকার কথা বলে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা আম্মানে তাদের দূতাবাস বন্ধ করে দেন। পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্রিটেনই প্রথম আম্মানে তাদের দূতাবাশ বন্ধ করে।
তবে আম্মানে এখনও মার্কিন দূতাবাস চালু আছে।
পবরবর্তী নিদের্শ না আসা পর্যন্ত অষ্ট্রেলিয়াও আম্মানে তাদের দূতাবাস বন্ধ করে দেয়ার ঘোষনা দিয়েছে। সম্ভাব্য হামলা সম্পর্কে তারাও বিস্তারিত কিছু জানায়নি।
শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রনালয় ব্রিটিশ নাগরিকদের জর্ডানে ভ্রমণ করার বিষয়ে সর্তক করে বলা হয়, সন্ত্রাসীরা আম্মানে পশ্চিমা দেশ ও তাদের সমমনা দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনার জন্য চুড়ান্ত পরিকল্পনা করেছে। পশ্চিমা দেশের সাধারন মানুষও এই হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
জর্ডানে তিন দেশের দূতাবাস বন্ধের পেক্ষাপটে সেদেশের এক মুখপাত্র বলেন, আমরা সম্ভাব্য হামলা বিষয়ে বিশ্লেষন করে দেখেছি। কিন্তু আমরা বিশ্বাস করিনা যে সন্ত্রাসীরা জর্ডানে কোন দূতাবাস বন্ধের হুমকি প্রদান করেছে।
তিনি জানান, এ রকমের আশংকার কথা আমাদের আমলে আসার পর ঐ তিন দেশের দূতাবাসগুলো ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার হয়েছে।
