২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের ফুটপাতে ট্যাক্সির চাকায় ৩ জন পিষ্ট

মুম্বাইয়ের যেসব রাস্তা মরণ ফাঁদ হিসেবে চিহ্নিত সেখানে ফুটপাতবাসির জীবন মোটেই নিরাপদ নয়।মুম্বাইয়ের এক ট্যাক্সি চালক সোমবার ভোরের দিকে কামালা মিল কম্পাউন্ডের বাইরের ফুটপাতে গাড়ি উঠিয়ে দেয়। এতে তিন শিশুসহ এক মহিলা প্রাণ হারায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

৩৫ বছর বয়সী বায়া পায়ার যখন তার তিন শিশুকে নিয়ে খাবার খাচ্ছিল ঠিক সেই মুহুর্তে ট্যাক্সি চালক রাজেশ সিংয়ের গাড়িটি তাদের উপর উঠে পড়ে।

এসময়  বায়া পায়ার ছিটকে পড়ে এবং তার আট বছর বয়সী প্রতিবন্ধী শিশু মঙ্গল, বিনোদ (৩) এবং করন পায়ারকে ট্যাক্সি চালক তার গাড়ির চাকার সাথে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়।

বিনোদ ঘটনাস্থলেই নিহত হয় এবং পোদ্দার হাসপাতালে নেয়ার পর মঙ্গল মারা যায়।

বায়ারকে সংকটজনক অবস্থায় কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল (কেইএম) এ স্থানান্তর করা হয়েছে। তার মস্তিসকে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। করনও এ হাসপাতালে জীবনের সাথে মরণপণ যুদ্ধ করছে।

দুর্ঘটনার পর ফুটপাতবাসি ট্যাক্সি চালক রাজেশ সিং’র উপর হামলা  চালায়। পুলিশ তাকে কেইম হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ তদন্ত করে দেখছে দুর্ঘটনার সময় রাজেশ সিং মদ্যপ ছিল কি না।