তাজিকিস্তানের শিশুসদনে আগুন লেগে ১৩ শিশু নিহত
তাজিকিস্তানের রাজধানী দুশানবে’র একটি শিশুসদনে আগুন পুড়ে ১৩জন শিশু মারা গেছে।
১৯৩০ সালে কাঠের তৈরি এতিমখানাটিতে প্রায় ১০০ জন প্রতিবন্ধী শিশু বাস করে।
পুলিশ জানায়, রোববার ভোরে এ সদনে আগুন লাগার পর আরো চার--পাঁচজন শিশু নিখোঁজ রয়েছে।
অগ্নিকাণ্ড আহত দু’জন ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
সেখানকার অন্য বাসভবনগুলো অবশ্য অক্ষত রয়েছে।
