ম্যানিলায় অগ্নিকাণ্ডে ৮জন ছাত্র নিহত
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বিশ্ববিদ্যালয় এলাকায় এক ছাত্রবাসে অগ্নিকান্ডে অন্তত ৮ ছাত্র নিহত হয়েছে।
ছাত্রাবাসের নিচতলার রান্নাঘর থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে চার জন ছাত্র আগুনে ঝলসে গেছে।
ম্যানিলার ফায়ার মার্শাল পাব্লিটো কোরডেটা বলেছেন, হতাহতদের অনেকেই তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।
অগ্নি নির্বাপক কর্মীদের থেকে জানা গেছে, ছাত্রদের রুমগুলো সুটকেস ও আসবাবপত্রে এতোটাই ঠাসা ছিলো যে তারা সহজে রুম থেকে বের হতে পারছিলোনা।
ফিলিপাইনের রাজধানী অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর। গত বছরেও সেখানে অন্তত ৪০০ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে এই তথ্য দেয়া হয়েছে।
