হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ান তরুণী নিহত
অস্ট্রেলিয়ার ব্রিসবনে শহরের পাশে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত আমিতি বিচ্-এ এক তরুণী শনিবার হাঙরের আক্রমণে নিহত হয়।
এ্যাম্বুলেন্স কর্মী জানায়, ২১ বছর বয়সী এ তরুণীর শরীরের বাহু, কনুই এবং পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। পুলিশ আশঙ্কা করছে যে, অনেকগুলো হাঙর একসাথে মিলে মেয়েটিকে আক্রমণ করে যা উত্তর স্ট্রেডব্রোক দ্বীপে সংঘটিত হয়েছে।
ধারণা করা হচ্ছে, তরুণীটি স্থানীয় গির্জার একটি দলের সাথে পানিতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণের শিকার হয়।
বন্ধুরা সাথে সাথে তাকে উদ্ধার করে এবং হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততোক্ষণে তার প্রচুর রক্তক্ষরণ হয় এবং সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। হাসপাতালে নেয়ার পড়ে তার মৃত্যু হয়।
পুলিশের বিশ্বাস, তিনটি হাঙর তরুণীকে আলাদাভাবে আক্রমণ করে এবং এই ঘটনার মধ্য দিয়ে তারা এ অঞ্চলে পানিতে আরো হামলার সূত্রপাত করে।
স্থানীয়রা জানায় এই সৈকতে তারা প্রায়ই অনেক হাঙরকে ঘোরাঘুরি করতে দেখে এবং তারা সম্ভাব্য আক্রমণের আশংকায় সচেতন থাকে।
গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ার সাগরে ১০বার হাঙরের হামলার ঘটনা ঘটেছে।
