২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭০ বছরের মধ্যে দিল্লীর তাপমাত্রা রেকর্ড পরিমাণ কম

ভারতের রাজধানী দিল্লীতে রবিবার ৭০ বছরের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা ০.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বছরের এ সময়ে আজকের তুলনায় এ অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রী কম। এর আগে ১৯৩৫ সালে ০.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।

তাপমাত্রা রেকর্ড পরিমাণে কমে আসার প্রেক্ষিতে আজ সকালে দিল্লীর গাড়ি পার্কিংয়ের অনেক গাড়ির ছাদে সাদা তুষারের আস্তরন দেখা গেছে।

তবে দিল্লী বিমান বন্দরে বিমান চলাচল বিঘিœত হয়নি বলে জানা গেছে।

ভারতের উত্তরাঞ্চল জুড়ে বয়ে চলা শৈত্য প্রবাহে প্রচন্ড তুষারপাত হচ্ছে।

এদিকে রাজস্থানের সকল জেলার তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রী সেলসিয়াস কমে গেছে।

বিশেষ্ণরা বলেছেন, এই অবস্থা আরো কয়েকদিন ধরে চলতে পারে।