শ্যারন বোধশক্তি হারাতে পারেন
ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের চিকিৎসারত ডাক্তার এই বলে সর্তক করে বলেছেন, শ্যারন সুস্থ হয়ে উঠলেও তিনি স্বাভাবিক বোধ শক্তি হারিয়ে ফেলতে পারেন।
ডা. জোস কোচেন শ্যারনের শারিরিক অবস্থা উন্নতির ব্যাপারে আশাবাদি। তিনি বলেন, শ্যারনের চিন্তা শক্তি করার ক্ষমতা লোপ পাবার যথেষ্ট কারন রয়েছে, কেননা তার মস্তিষ্কের অনেকটাই ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে তিনি বলেন, শ্যারনের শারিরিক অবস্থার দ্রুত উন্নতি পরিলক্ষিত হচ্ছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করা গেছে।
এর আগে শনিবার সকালে সর্বশেষ মস্তিষ্কের স্ক্যানিং দেখে ডাক্তাররা বলেছেন, শ্যারনের অবস্থা খানিকটা করে উন্নতি লাভ করছে।
পরীক্ষা করে ডাক্তার দেখেছেন শ্যারনের ব্লাড প্রেসার ও নাড়ির স্পন্দনের গতি স্বাভাবিক আছে। হাডাসাহ হাসপাতালের চিকিৎসক ডা. সালোমো মোর-ইউসেফ বলেছেন, শ্যারনের অবস্থা অপরিবর্তিত তবে এখনও আশংকামুক্ত নয়।
বুধবার মস্তিষ্কে রক্তক্ষরনজনিত কারনে ষ্টোক করে জেরুজালেমের হাডাসাহ হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তার মস্তিষ্কে তিনবার অস্ত্রোপাচার করা হয়েছে। ডাক্তাররা বলছেন, স্ক্যানিং থেকে দেখা যাচ্ছে শ্যারনের মস্তিষ্কের ডান পাশের তুলনায় বা বাম ভাল দেখাচ্ছে।
