২০০৮ সালের মধ্যে ভারতের চন্দ্রাভিযান
ভারত ২০০৮ সালের মধ্যে চাঁদে মহাকাশ মিশন পাঠাতে সক্ষম হবে বলে জানিয়েছেন সেদেশের মহাকাশ বিজ্ঞানী কে কাস্তুরিরাঙ্গন।
‘২০০৮ সালের মধ্যে ভারতের চন্দ্র মিশন পাঠাতে পারলে তা একুশ শতকে মহাকাশ গবেষনায় এক নতুন দিগন্ত উন্মেচিত হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যাঙ্গোলোরের ন্যাশনাল ইনসটিটিউট অব এডভান্স স্টাডিজ এর পরিচালক, রাজ্যসভার সদস্য ও আইএসআরও এর সাবেক চেয়ারম্যান কাস্তুরিরাঙ্গন।
তিনি আরো বলেন, ভারতের এই মহাকাশ মিশনটি হবে মনুষ্যবিহীন।
মনুষ্যবাহি কোন মহাকাশযান চাঁদে পাঠানোর বিষয়ে আইএসআরও’র কোন পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ভারতের মহাকাশ বিজ্ঞানী বলেন, আমি যতটুকু জানি সে রকম কোন পরিকল্পনা আপাতত নেই।
তিনি বলেন, মহাকাশে মিশন পরিচালনায় বিভিন্ন দেশ একত্রে কাজ করলে ২০৫০ কিংবা ২০৭৫ সালের মধ্যে চাঁদে কলোনি স্থাপন করা সম্ভব হবে।
