২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারনের ব্যাপারে পরবর্তি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডাক্তাররা

ইসরাইলের অসুস্থ প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের চিকিৎসার ব্যাপারে পরবর্তি করনীয় বিষয়ে পরিকল্পনা করছেন ডাক্তাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 09:53 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বুধবার ষ্ট্রোক করলে তাকে দ্রুত জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করার জন্য ডাক্তারা তার দেহে তিনটি অস্ত্রোপচার করেছেন।

মস্তিষ্কে একটি স্ক্যান রিপোর্টে তার অবস্থার উন্নতির লক্ষণ দেখা গেলেও তাকে কোমা থেকে বের করে আনার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেননি ডাক্তাররা।

একজন সার্জন জানিয়েছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে, তবে তার চিন্তা শক্তি ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়াহুদ ওলমার্ট রবিবার মন্ত্রিসভার সাপ্তাহিক সভায় প্রথমবারের মতো সভাপতিত্ব করবেন।

শ্যারনের শারিরিক অবস্থার সংকটাবস্থার মধ্যেই ইসরাইলী সরকারকে স্বীদ্ধান্ত নিতে হবে, পূর্ব নির্ধারিত জেরুজালেমের পূর্ব অঞ্চলে ফিলিস্তিনের নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা।