২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে জাতিসংঘ মিশন প্রধান নিহত

হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল ইউরানো টেক্সেইরা দা মাতা বাসেলার নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 09:15 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পোর্ট-অব-প্রিন্সের একটি হোটেলের কক্ষ থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জাতিসংঘের কর্মকর্তারা ধারণা করছেন, ইউরানো টেক্সেইরা দা মাতা বাসেলার আত্মহত্যা করেছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, জাতিসংঘ কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও হাইতিতে ব্রাজিলের সৈন্য পাঠানো অব্যাহত থাকবে।

হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ইউরানো টেক্সেইরা দা মাতা বাসেলারের স্থলাভিষিক্ত হবেন চিলির জেনারেল এডোয়ার্ডো আলদুনাতে হারম্যান।