গুগল অনলাইনে ভিডিও বিক্রয়ের ব্যবস্থা নিয়েছে
অনলাইন জগতে বিখ্যাত গুগল এই প্রথমবারে মতো অনলাইনে ভিডিও বিক্রয়ের ব্যবস্থা নিয়েছে।
ক্রেতাদের সুবিধার্থে অনলাইনে বিভিন্ন ধরনের টিভি অনুণ্ঠান ও অন্যান্য ভিডিও বিক্রয়ের ব্যাপারে আগ্রহী হয়ে গুগল কোম্পানী এই ব্যবস্থা নিয়েছে।
লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনজুমার ইলেকট্রনিক্স শো’তে গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এই ঘোষনা দেন।
গুগল বিগত এক বছরেরও বেশি সময় ধরে অনলাইনে বিনামূল্যে ভিডিও দেখার সুযোগ দিয়ে আসছে। কিন্তু এই প্রথমবারের মতো তারা ক্রেতাদেরকে নির্দিষ্ট কিছু টিভি সিরিয়াল বা ভিডিও কেনার সুবিধা দিচ্ছে।
গুগলের নতুন ডেক্সটপ ভিডিও প্লেয়ারে মোট তিন হাজারের মতো ভিডিও বিক্রয়ের ব্যবস্থা থাকবে। তাছাড়া অনলাইনে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভিডিওগুলো ভাড়া করে দেখা যাবে।
উইন্ডোজ বা ম্যাক কম্পিউটারে এবং সনির প্লে ষ্টেশন ও অ্যাপেল আইপডে সরাসরি এই ভিডিও ক্রয়ের সুবিধা থাকবে।
গুগল-ই অনলাইন ভিডিও বিক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। তারপরই রয়েছে অ্যাপেল কোম্পানীর অবস্থান।
মাইক্রোসফট্ এবং ইয়াহু কোম্পানীও অনলাইনে ভিডিও বিক্রির ব্যবসায়ে এগিয়ে আসছে। এ ব্যাপারে মাইক্রোসফট্রে সাথে টিভি চ্যানেল স্কাই এর একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
