অসুস্থ শ্যারনের মস্তিষ্কে নতুন করে অস্ত্রোপচার
ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের মস্তিষ্কে রক্তক্ষরণ ও করোটির চাপ রোধে শুক্রবার ৫ ঘন্টাব্যাপী এক জরুরী অস্ত্রপচার সম্পন্ন করা হয়।
শ্যারনের চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারটি সফল হয়েছে কিন্তু শ্যারন এখনো আশংকাজনক অবস্থায় আছেন।
ড. মোর-জোসেফ বলেন, অস্ত্রোপচার সফল হবার পর আরেকটি সিএটি স্ক্যান করা হয়।
তিনি বলেন যে, যদিও দুটি সিএটি স্ক্যানের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তারপরও শ্যারনের অবস্থা এখনো আশংকাজনক।
এরিয়েল শ্যারনের অবস্থা আশংকাজনক হওয়ায় তার উত্তরাধিকারী কে হবেন সে বিষয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। শুক্রবার এক জনমত জরীপে দেখা গেছে, শ্যারনের নব গঠিত কাদিমা পার্টির আগামী ২৮ মার্চের নির্বাচনে জয়ী হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
