আফগান সীমান্তে হামলায় ৮ পাক সৈন্য নিহত
আফগান সীমান্তের কাছে পাকিস্তানের নব নির্মিত একটি চেকপয়েন্টে শনিবার ভোরে সশস্ত্র আক্রমণকারীদের রাইফেল ও রকেটের আঘাতে নিরাপত্তা বাহিনীর টহলরত ৮ সদস্যের সকলেই নিহত হয়।
উত্তর পাকিস্তানের প্রধান শহর ওয়াজিরিস্তান উপজাতি অধ্যুষিত মিরান শাহ গ্রামের কাছে এ হামলার ঘটনা ঘটে। সেখানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাজারখানেক সেনা সদস্য তালেবান, আল-কায়েদা ও তাদের স্থানীয় সমর্থকদের তৎপরতা রোধে নিয়োজিত রয়েছে।
