চীনে আদালত ভবনে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৫
চীনে এক কৃষক আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে আদালত ভবনে বিস্ফোরণ ঘটালে পাঁচজন নিহত হয়। বোমাহামলাকারী তার কোটের মধ্যে বোমাটি লুকিয়ে আদালতে প্রবেশ করে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের মাইনি কাউন্টিতে শুক্রবার এই বোমা হামলার ঘটনা ঘটে। এই বোমা হামলায় কোর্টের সভাপতি ও একজন স্থানীয় কমিনিষ্ট পার্টির অফিসার নিহত হয়।
বোমা হামলাকারী হিসেবে ৬২ বছর বয়স্ক কিয়ান ওয়েনঝাও নামের এক বৃদ্ধকে সনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক কৃষক হু সিনহুয়া বলেছেন, আদালতের রায়ে ক্ষুব্দ হয়ে বোমাহামলাকারী বোমা হামলার ঘটনা ঘটায়।
