২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ২ ফিলিস্তিনি নিহত

গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের নবঘোষিত বাফার জোনে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা রোববার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 08:52 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ইসরাইলি সৈন্য বাহিনী বাফার জোনের বেট লাহিয়া এলাকায় রকেট হামলা চালায়। এতে ওই দুই ফিলিস্তিনি নিহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলের এ রকেট হামলার নিন্দা জানিয়েছে।

অপর এক ঘটনায় বন্দুকধারীরা গাজায় জাতিসংঘ ক্লাব অবরোধ করে রাখে। তারা পাঁচ নিরাপত্তা কর্মীকে আটক করে দুইটি বিস্ফোরণ ঘটালে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।