অক্সফোর্ডের গণিতবিদ নাইটহুড উপাধি লাভ করলেন
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত গণিতবিদ প্রফেসর জন বল এ বছর নাইট হুড উপাধি লাভ করলেন। নতুন বছরের ‘অনার লিষ্ট’এ আরো অনেকের সাথে তিনি এই নাইট হুড লাভ করেন।
জন বল বর্তমানে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন। এই ইউনিয়ন প্রধানত: পৃথিবীর বিভিন্ন দেশের গণিতবিদদের মধ্যে সমন্বয় ঘটিয়ে থাকে। তিনি তার গবেষনার জন্য অনেক পুরস্কার পেয়েছেন।
গণিতবিদদের মাঝে জন বল তার স্থিতিস্থাপকতা বিষয়ক গাণিতিক তত্ত্ব জন্য সমাধিক পরিচিত। স্থিতিস্থাপক বস্তু, যেমন রাবারের আচরনের তিনি গাণিতিক ব্যাখ্যা ও সূত্র দাঁড় করিয়েছেন।
প্রফেসর জন বল ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে তার আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। ১৯৭২ সালে সাক্সেস বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিতের উপর পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন।
