২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনকে গ্যাস দিবে না রাশিয়া

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার থেকে রাশিয়া ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 01:35 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

গ্যাসের দাম ৪৬০ শতাংশ বৃদ্ধির ব্যাপারে রাশিয়ার প্রস্তাব মানতে ইউক্রেন অস্বীকৃতি জানানোর পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ইউরোপের পশ্চিমাঞ্চলে বিরূপ প্রভাব পড়বে।

রাশিয়ার গ্যাজপ্রম গ্যাস সরবরাহের ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা করছে। তারা জানায়, গ্যাস বিষয়ক আলোচনার জন্য ওয়াশিংটন থেকে বার্লিনে যোগাযোগ করার চেষ্টা করেছিল। কিন্তু ভ­াদিমির পুতিন মস্কোর বাইরে থাকার কারণে এ আলোচনা ভেস্তে গেছে।

ইউক্রেনের মুখপাত্র নেফতোগ্যাজ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। রাশিয়া ইউরোপের পশ্চিমাঞ্চলে শতকরা ২৫ ভাগ গ্যাস সরবরাহ করে।

এদিকে জানুয়ারিতে জি-৮ ভুক্ত দেশগুলো এক বৈঠকে মিলিত হবে। এ বৈঠকে আলোচনার প্রধান বিষয় হবে জ্বালানি সরবরাহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা।