ভারতে নববর্ষের পার্টি পণ্ড করে দিয়েছে বজরং দল
ভারতের ভোপালের একটি হোটেল অতর্কিতে হামলা চালিয়ে নববর্ষের অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়েছে বজরং দলের কর্মীরা।
মধ্য প্রদেশের ভোপাল থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ইন্দোর শহরের হোটেল সাইয়াজিতে প্রবেশ করে বজরং দলের কর্মীরা শনিবার রাতে নববর্ষের একটি পার্টি ভণ্ডুল ও তছনছ করে দেয়।
পুলিশ জানায়, হামলাকারীরা হোটেলের দরজা, জানালা ও আলোকসজ্জা ভাংচুর করে। তারা হোটেলের বাইরে পার্ক করে রাখা গাড়ির কাচ ভেঙে ফেলে।
ডানপন্থী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একটি গ্র“প বজরং দল আগে থেকেই নববর্ষে পার্টি না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। তাদের মতে পার্টির আয়োজন মানেই ভারতীয় সমাজে পশ্চিমা সংস্কৃতিকে বি¯তৃত হতে দেওয়া।
তথাকথিত নববর্ষ উদ্যাপনে হোটেল ও ক্লাবের পার্টি থেকে বিরত থাকার জন্য ভোপালের বজরং দলের সাধারণ সম্পাদক দেবেন্দ্র রাউত আগে থেকেই সবাইকে সতর্ক করে দেন।
তিনি বলেন, নববর্ষ উদ্যাপন করতে হলে তারা আমাদের নববর্ষ গুডি পর্ব উদ্যাপন করবে। হিন্দু পঞ্জিকা অনুসারে এপ্রিলে গুডি পর্ব শুরু হয়।
এর আগে এ বছর বজরং দল কলেজগুলোতে নবীনবরণ আয়োজনেরও বিরোধিতা করে বলে, এটি ভারতীয় রীতির বিরোধী।
স্থানীয় লোকজন জানায়, পুলিশ এ হামলা ও ভাংচুর থামাতে তেমন কিছুই করতে পারেনি। পুলিশ সহজেই তাদের নিবৃত্ত করতে পারত, কিন্তু তারা বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে কোনও কার্যক্রম চালাতে সাহস পায়নি। ক্ষমতাসীনদের পক্ষ থেকে চাপ দেওয়া হতে পারে এই ভয়ে তারা কিছু করতে পারেনি।
